
ঢাকা, ৮ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন দুই দিন অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। রবিবার ৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুনসী শামস উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে শিক্ষার্থীদের সুবিধার্থে এই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তির নির্দেশনা অনুযায়ী আগামী ৯ ও ১০ ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার ও মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ক্লাস সশরীরে অনুষ্ঠিত না হয়ে অনলাইনে পরিচালিত হবে।
এস এম/ ৮ ফেব্রুয়ারি ২০২৬





