ইরান যুদ্ধের ৬ষ্ঠ দিনে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় দেশটিতে নিহতের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে। তেহরানসহ ইরানের পবিত্র শহর কোম, ইসফাহান ও পশ্চিমাঞ্চলীয় বিভিন্ন নিরাপত্তা স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরাইল। জবাবে ইরানও মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক ও অর্থনৈতিক অবকাঠামোগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইরানের কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলোকে হামলায় ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আল-জাজিরা ও ওয়াশিংটন পোস্ট।



