তেহরানে সরকারি অবকাঠামো লক্ষ্য করে ইসরায়েলের নতুন হামলা – DesheBideshe

তেহরানে সরকারি অবকাঠামো লক্ষ্য করে ইসরায়েলের নতুন হামলা – DesheBideshe

তেহরানে সরকারি অবকাঠামো লক্ষ্য করে ইসরায়েলের নতুন হামলা – DesheBideshe

তেহরান, ৭ মার্চ – ইরানের রাজধানী তেহরানে নতুন করে বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। শনিবার বাংলাদেশ সময় ভোরে ইসরায়েলি বাহিনী শহরটিতে আবারও এই আক্রমণ চালায়।

ইসরায়েলি সেনাবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানিয়েছে যে তারা ইরানের রাজধানী তেহরানে অবস্থিত বিভিন্ন সরকারি অবকাঠামো লক্ষ্য করে হামলা পরিচালনা করছে। এর আগে ইরানও ইসরায়েল অভিমুখে মিসাইল নিক্ষেপ করেছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

শুক্রবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে ওই হামলা চালানো হয়।

ইসরায়েলি বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে ইরান থেকে তাদের ভূখণ্ডের দিকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।

উল্লেখ্য গত ২৮ ফেব্রুয়ারি ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন স্থানে যৌথ হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এর জবাবে উপসাগরীয় অঞ্চলজুড়ে কয়েকটি দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। বর্তমানে উভয় পক্ষের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা অব্যাহত রয়েছে।

এনএন/ ৭ মার্চ ২০২৬



Scroll to Top