নাটকে মাত্র এক দিনের শুটিং করেছেন মোশাররফ করিম। আবদুল চরিত্রে তাঁর অভিনয় নিয়ে খুশি পরিচালক কচি খন্দকার।
রবি থেকে বৃহস্পতিবার রাত আটটায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হয় তেল ছাড়া পরোটা। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন মারজুক রাসেল, চাষী আলম, সালহা খানম নাদিয়া, মুসাফির সৈয়দ বাচ্চু, কচি খন্দকার, রোবেনা রেজা জুঁই।


