
আঙ্কারা, ২৩ এপ্রিল – ইস্তাম্বুলের পশ্চিম উপকূলে অবস্থিত মারমারা সাগরে ৬ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে তুরস্কের এই সবচেয়ে বড় শহরটি কেঁপে ওঠে। এ সময় মানুষ আতঙ্কে রাস্তায় নেমে আসে। দেশটির কর্মকর্তরা এ তথ্য নিশ্চিত করেছে।
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া সামাজিক যোগাযোগমাধ্যমে করা এক পোস্টে জানিয়েছেন, মারমারা সাগরের সিলিভ্রিতে ৬ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। যা আশপাশের প্রদেশগুলোতেও অনুভূত হয়েছে।
সূত্র: জাগো নিউজ
আইএ/ ২৩ এপ্রিল ২০২৫






