তিনদিনের সফরে ঢাকায় আসছেন মার্কিন বাণিজ্যবিষয়ক দূত

তিনদিনের সফরে ঢাকায় আসছেন মার্কিন বাণিজ্যবিষয়ক দূত

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদার করতে ঢাকায় আসছেন মার্কিন বাণিজ্যবিষয়ক দূত ব্রেন্ডান লিঞ্চ।

তিনদিনের সফরে ঢাকায় আসছেন মার্কিন বাণিজ্যবিষয়ক দূত

সোমবার (৪ মে) ঢাকার মার্কিন দূতাবাস এক মিডিয়া নোটে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অ্যাসিস্ট্যান্ট ট্রেড রিপ্রেজেন্টেটিভ ফর সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া ব্রেন্ডান লিঞ্চের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা করতে ৫ থেকে ৭ মে ঢাকা সফর করবে।

আরও পড়ুনঃ

এশিয়ার সবচেয়ে দুর্বল মুদ্রা ভারতীয় রুপি, থামছেই না দরপতন

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নে অংশীদারত্বের প্রত্যাশা করে যুক্তরাষ্ট্র। এই চুক্তি উভয় দেশের বাজারে প্রবেশ সহজ করবে, বিনিয়োগের বাধা দূর করবে এবং বাণিজ্যিক সুযোগ বাড়িয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করবে।

Scroll to Top