অনুষ্ঠানে পরিবেশকদের উদ্দেশে তাওহীদ আহমেদ বলেন, ‘তাসমিয়া কসমেটিকসের উন্নয়ন ও অগ্রযাত্রায় অতীতের মতো ভবিষ্যতেও আপনাদের পাশে পেতে চাই। কোম্পানি পরিচালনার ক্ষেত্রে আপনাদের অবদান যথাযথভাবে মূল্যায়ন করা হবে। তাসমিয়া কসমেটিকস আন্তর্জাতিক মানসম্পন্ন উন্নত মানের পণ্যসামগ্রী তৈরি করে। যেগুলো কয়েকটি দেশে রপ্তানি হচ্ছে।’
স্মার্ট সিনথেটিক কালার পেস্ট মেহেদি, স্মার্ট কাশ্মীরি কালার কোন মেহেদি, স্মার্ট সিনথেটিক কোন মেহেদি, স্মার্ট পাওয়ার ডিশ ওয়াশিং বার, ররি ডিটারজেন্টসহ নানা ধরনের পণ্য রয়েছে তাসমিয়া কসমেটিকস অ্যান্ড টয়লেট্রিজের।



