তারেক রহমান রাজশাহী আসছেন বুধবার, ‘বৃহৎ ও ঐতিহাসিক’ সমাবেশের প্রস্তুতি

তারেক রহমান রাজশাহী আসছেন বুধবার, ‘বৃহৎ ও ঐতিহাসিক’ সমাবেশের প্রস্তুতি

আগামী বুধবার রাজশাহীতে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে গতকাল শনিবার রাতে রাজশাহী সদর আসনের প্রার্থী ও চেয়ারম্যানের উপদেষ্টা মিজানুর রহমানের (মিনু) বাসায় একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সিদ্ধান্ত হয়েছে, তারেক রহমানের এই সমাবেশ হবে ‘সর্বকালের বৃহৎ ও ঐতিহাসিক’।

তারেক রহমান রাজশাহীতে হাজী মোহাম্মদ মহসিন সরকারি বিদ্যালয় মাঠে (ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে) আগামী বুধবার দুপুর সাড়ে ১২টায় সমাবেশে ভাষণ দেবেন। সভায় রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ নির্বাচনী এলাকার সংসদ সদস্য প্রার্থীরা উপস্থিত থাকবেন।

Scroll to Top