তারেক রহমানের সঙ্গে বৈঠক করলেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা – DesheBideshe

তারেক রহমানের সঙ্গে বৈঠক করলেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা – DesheBideshe

তারেক রহমানের সঙ্গে বৈঠক করলেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা – DesheBideshe

ঢাকা, ১০ জানুয়ারি – বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির দলীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তবে বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এর আগে একই দিনে বিএনপি চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ও ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ড. ইভারস আইজাবস। প্রায় এক ঘণ্টাব্যাপী ওই বৈঠক শেষে বিকেল ৪টার একটু আগে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দল বিএনপির কার্যালয় ত্যাগ করে।

উল্লেখ্য, গত শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। ধারাবাহিক এসব কূটনৈতিক বৈঠককে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক ও কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা।

এনএন/ ১০ জানুয়ারি ২০২৬



Scroll to Top