তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ গণতন্ত্র প্রতিষ্ঠার পথে এগিয়ে যাবে: মির্জা ফখরুল | চ্যানেল আই অনলাইন

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ গণতন্ত্র প্রতিষ্ঠার পথে এগিয়ে যাবে: মির্জা ফখরুল | চ্যানেল আই অনলাইন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার পথে এগিয়ে যাবে বাংলাদেশ। দুপুরে গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ের সামনে শোক বই স্বাক্ষর কার্যক্রম পরিদর্শন শেষে এ মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, বেগম জিয়ার বিদায়লগ্নে বিপুল মানুষের উপস্থিতিই প্রমাণ করে, তার দেখানো পথে মানুষ গণতন্ত্র চর্চায় সোচ্চার। আর দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, বেগম জিয়ার শোককে দলীয় নির্বাচনী কাজে ব্যবহার না করার বিষয়ে সজাগ থাকবে বিএনপি।

Scroll to Top