তামিমের ৮৯, শেফার্ডের হ্যাটট্রিক, বাংলাদেশের সংগ্রহ ১৫১ | চ্যানেল আই অনলাইন

তামিমের ৮৯, শেফার্ডের হ্যাটট্রিক, বাংলাদেশের সংগ্রহ ১৫১ | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বাংলাদেশের বিপক্ষে প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ আগেই নিজেদের করে নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। শেষ ম্যাচ ছিল লিটন দাসের দলের হোয়াইটওয়াশ এড়ানোর মিশন। এ ম্যাচে তানজিদ তামিমের ৮৯ রানে ভর করে ১৫১ রান করেছে বাংলাদেশ। হ্যাটট্রিক করেছেন উইন্ডিজের পেসার রোমারিও শেফার্ড।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫১ রান করে বাংলাদেশ। জয়ের জন্য সফরকারী ওয়েস্ট ইন্ডিজের দরকার ১৫২ রান।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৮৯ রান করেছেন বাঁহাতি ওপেনার তানজিদ হাসান তামিম। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান করেন সাইফ হাসান। এছাড়া দলের বাকি ৯ ব্যাটার দুই অঙ্ক ছুঁতে পারেননি।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে হ্যাটট্রিকসহ ৩ উইকেট নিয়েছেন শেফার্ড। টি-টুয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় বোলার হিসেবে হ্যাটট্রিক করেন শেফার্ড। ২টি করে উইকেট নিয়েছেন স্পিনার খ্যারি পিয়েরে ও জেসন হোল্ডার। একটি করে উইকেট নেন আকিল হোসেন ও রোস্টন চেজ।

Scroll to Top