তরুণদের কাছে পৌঁছাতে মন্ত্রীদের ইনস্টাগ্রাম ব্যবহারের পরামর্শ দিলেন মোদি – DesheBideshe

তরুণদের কাছে পৌঁছাতে মন্ত্রীদের ইনস্টাগ্রাম ব্যবহারের পরামর্শ দিলেন মোদি – DesheBideshe


তরুণদের কাছে পৌঁছাতে মন্ত্রীদের ইনস্টাগ্রাম ব্যবহারের পরামর্শ দিলেন মোদি – DesheBideshe

নয়াদিল্লি, ২৪ জুলাই – ভারতের দিল্লির যন্তর মন্তরে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করছেন তরুণরা। এই আন্দোলনে পুলিশের লাঠিচার্জের ঘটনার প্রতিবাদ জানিয়ে সরকারের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবি তুলেছেন তারা।এমন উত্তপ্ত পরিস্থিতিতে আন্দোলনরত তরুণদের কাছে সরকারের অবস্থান ব্যাখ্যা করতে নিজ মন্ত্রিসভার সদস্যদের বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শুক্রবার তিনি মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন যেন তারা ইনস্টাগ্রামে রিলস এবং ভিডিওর মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে নিজেদের বার্তা পৌঁছে দেন। মোদি নিজেই ইনস্টাগ্রামে একটি তালিকা প্রকাশ করেছেন যেখানে প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের বিস্তারিত তুলে ধরা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে জানানো হয়েছে যে প্রধানমন্ত্রী মনে করেন দেশের তরুণ প্রজন্মের বড় একটি অংশ ইনস্টাগ্রামে সক্রিয়। তাই তাদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের জন্য এই প্ল্যাটফর্মটি ব্যবহার করা জরুরি।

বৈঠকে মোদি মন্ত্রীদের কাছে জানতে চান কে কতটুকু ইনস্টাগ্রামে সক্রিয়। তিনি প্রতিটি মন্ত্রীকে তরুণদের উপযোগী কন্টেন্ট এবং রিলস তৈরির ওপর গুরুত্বারোপ করেন।

এদিকে বিক্ষোভকারীরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ক্ষতিপূরণসহ তিন দফা দাবি পেশ করেছেন। আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে যে তাদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া যাবে না এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

এনএন/ ২৪ জুলাই ২০২৬



Scroll to Top