তরমুজের বীজ গিলে ফেললে কি হয়?

তরমুজের বীজ গিলে ফেললে কি হয়?

তরমুজ খাওয়ার সময় মুখে এর বীজ লাগলে অনেকেরই অস্বস্তি হয়। ছোটবেলা থেকে একটি ধারণা প্রচলিত আছে, তরমুজের বীজ খেলে শরীরের ক্ষতি হয়। যা আজও অনেকের মনে ঘুরপাক খায়। এর কারণে অনেকে দুশ্চিন্তায় পড়েন। কিন্তু সত্যি বলতে কি, এই বীজ মোটেও ক্ষতিকর নয়। বরং, সঠিকভাবে খেলে তরমুজের বীজ হতে পারে পুষ্টির এক শক্তিশালী উৎস। পুষ্টিবিজ্ঞানীরা বলছেন, এই ছোট বীজেই লুকিয়ে আছে প্রচুর পুষ্টিগুণ। যা খেলে আপনার শরীরের জন্য বিশাল উপকার হয়।

তরমুজের বীজ গিলে ফেললে কি হয়?

ছোট, কিন্তু শক্তিশালী

তরমুজের বীজ দেখতে ছোট, কিন্তু পুষ্টিগুণে ভরপুর।

প্রোটিনের ভান্ডার: প্রায় ৩০% প্রোটিনের পাশাপাশি আছে আর্জিনিন নামের অ্যামিনো অ্যাসিড। যা রক্তচাপ নিয়ন্ত্রণ ও হৃদ্‌স্বাস্থ্য রক্ষায় সাহায্য করে।
উপকারী ফ্যাট: মনোআনস্যাচুরেটেড ও পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড শরীরে খারাপ কোলেস্টেরল কমায় এবং প্রদাহ নিয়ন্ত্রণে সাহায্য করে।
খনিজ উপাদান: ম্যাগনেসিয়াম, জিংক ও আয়রন রয়েছে। যা স্নায়ু, রোগপ্রতিরোধ ক্ষমতা এবং শক্তি বাড়াতে বিশেষ কার্যকর।
শরীর ও ত্বকের জন্য বিশেষ উপকার

গরমকালে ক্লান্তি, পানিশূন্যতা ও ত্বকের সমস্যা বেড়ে যায়। এ সময়ে তরমুজের বীজ কাজে আসে।

ত্বকের যত্ন: অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্যাট শরীরকে আর্দ্র রাখে, জিংক ও ম্যাগনেসিয়াম ত্বকের সমস্যা কমাতে সাহায্য করে।
হৃদ্‌স্বাস্থ্য: গরমে শরীর ঠান্ডা রাখতে হৃদ্‌যন্ত্র বেশি কাজ করে। ম্যাগনেসিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে।
শক্তি ও বিপাক: বি-ভিটামিন খাবারকে শক্তিতে রূপান্তর করে, ক্লান্তি কমায়।
আরও পড়ুন

পেট ভরা থাকলেও কেন বারবার খেতে ইচ্ছে হয়?

কিভাবে খাওয়া উচিত
কাঁচা খাওয়া: ক্ষতি নেই, তবে পুষ্টিগুণ কম।
ভেজানো বা অঙ্কুরিত: খনিজ শোষণ বাড়ায়।
ভাজা: শুকিয়ে সামান্য ঘি বা তেলে হালকা ভাজা। লবণ, শুকনা আমচুর বা মরিচ গুঁড়া দিলে স্বাদ আরও ভালো।
খাবারে ব্যবহার: পোহা, উপমা, স্মুদি, লাচ্ছি বা সালাদে টপিং।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

সতর্কতা

যেকোনো খাবারের মতো, পরিমিত খাওয়া জরুরি। বেশি খেলে হজমের সমস্যা বা গ্যাস হতে পারে। ২৫–৩০ গ্রাম যথেষ্ট। ছোট এই বীজটি হয়তো আপনার চোখে তুচ্ছ মনে হতে পারে। কিন্তু এটি হতে পারে শরীরের জন্য বড় উপকারের উৎস। তাই পরেরবার তরমুজ খাওয়ার সময় বীজ ফেলে না দিয়ে পুষ্টি গ্রহণের জন্য সচেতনভাবে খান।

Scroll to Top