ঢাকা সেনানিবাস এলাকায় সন্ধ্যা পর্যন্ত যান চলাচল সীমিত থাকবে আজ | চ্যানেল আই অনলাইন

ঢাকা সেনানিবাস এলাকায় সন্ধ্যা পর্যন্ত যান চলাচল সীমিত থাকবে আজ | চ্যানেল আই অনলাইন

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজ ঢাকা সেনানিবাসে যান চলাচল সীমিত রাখা হবে।

আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) ঢাকা সেনানিবাসে যান চলাচল সীমিত রাখা হবে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

এতে বলা হয়, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসে বিভিন্ন কর্মসূচি পালিত হবে। এ দিন ঢাকা সেনানিবাসের রাস্তাগুলো (শহীদ জাহাঙ্গীর গেট থেকে স্টাফ রোড পর্যন্ত প্রধান সড়ক) যানজটমুক্ত রাখার লক্ষ্যে সেনানিবাসে অবস্থানকারী ব্যক্তি এবং আমন্ত্রিত অতিথিদের বহনকারী যানবাহন ব্যতীত সব প্রকার যানবাহন সকাল ৭ থেকে বেলা ১১টা পর্যন্ত এবং দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সেনানিবাস এলাকা দিয়ে চলাচল পরিহার করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

Chokroanimation

Scroll to Top