ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের আহত ৭ | চ্যানেল আই অনলাইন

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের আহত ৭ | চ্যানেল আই অনলাইন

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা যাত্রী বোঝাই একটি মাইক্রোবাসকে বেপরোয়া গতির একটি ট্রাক পেছন থেকে এসে স্বজোড়ে ধাক্কা দিলে মাইক্রোবাসটির পেছনের অংশ ধুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় শিশুসহ একই পরিবারের ৭জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ মে) রাত ৩টার দিকে এক্সপ্রেসওয়ের কুচিয়ামোড়া ধলেশ্বরী সেতুর উপর সাইড লাইনে দাড়িয়ে থাকা দক্ষিনাঞ্চলগামী গাড়িটির পিছনে বেপরোয়া গতির পন্যবাহী একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সযোগে তাদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এসময় যানজটের সৃষ্টি হলে হাসাড়া হাইওয়ে থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যানবাহন চলাচল স্বাভাবিক করেন।

Scroll to Top