ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক | চ্যানেল আই অনলাইন

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক | চ্যানেল আই অনলাইন

গাজীপুরে কমিউটার ট্রেনে আগুন লাগার ২ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেলরুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সকাল ১১টায়ি  গাজীপুরের শ্রীপুরের সাতখামাইর এলাকায় ময়মনসিংহগামী মহুয়া কমিউটার ট্রেনের পাওয়ার কারে আগুন লেগে যায়।

ফায়ার সার্ভিস আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কেউ হতাহত হয়নি। মহুয়া কমিউটার ট্রেনের পাওয়ার কোচে আগুন লাগার খবর নিশ্চিত করেন, গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোঃ মামুন।

তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী মহুয়া কমিউটার ট্রেনটি শ্রীপুর উপজেলার সাতখামাইর এলাকায় পৌঁছালে সেটির পাওয়ার কারে আগুন লেগে যায়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনার পর ঢাকা ময়মনসিংহ রেলরুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জেনারেটর ওভার হিট হয়ে আগুন লাগতে পারে।

পরে আগুন লাগা বগিটিকে অন্যান্য বগি থেকে আলাদা করে ফেলা হয়। বেলা পৌনে একটার দিকে আগুন লাগা বগিটি উদ্ধার করা হলে ২ ঘন্টা পর ঢাকা ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল‌ স্বাভাবিক হয়।

Scroll to Top