ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত এবং আরও ৬ জন আহত হয়েছেন। নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোর আনুমানিক রাত ৩টা ১০ মিনিটের দিকে দাউদকান্দি থানাধীন হাসানপুর এলাকায় তাসফিন পাম্পের বিপরিতে চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী চালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় ট্রাকের উপর থাকা ১৩ জন যাত্রী গাড়ির নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই ৭ জন নিহত হন এবং ৬ জন গুরুতর আহত হন।
খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।


