ঢাকার বায়ু আজ দুর্যোগপূর্ণ, বিশ্বে স্থান শীর্ষে: গুলশানের ২ এলাকার স্কোর ৭০০-এর বেশি

ঢাকার বায়ু আজ দুর্যোগপূর্ণ, বিশ্বে স্থান শীর্ষে: গুলশানের ২ এলাকার স্কোর ৭০০-এর বেশি

ক্যাপসের গবেষণায় দেখা গেছে, গত বছরের ডিসেম্বরে বায়ুর গড় মান ছিল ২৮৮। ২০১৬ থেকে এত খারাপ কখনোই হয়নি। ২০২৩ সালের ডিসেম্বরে বায়ুর মান ছিল ১৯৫। গত ৯ বছরে ডিসেম্বর মাসে ঢাকার বায়ুর মান ছিল ২১৯ দশমিক ৫৪। ২০২৪ সালের ডিসেম্বরে এই মান ৩১ ভাগের বেশি বেড়ে গেছে। আর ২০২৩-এর তুলনায় বেড়েছে ২৬ ভাগের বেশি।

আজ বিশ্বে বায়ুদূষণে ৩৫৮ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে ইরাকের বাগদাদ। এরপর ভিয়েতনামের হ্যানয়ের স্কোর ২১৯।

আজ দেশের অন্য বিভাগীয় শহরের মধ্যে চট্টগ্রামের বায়ুর মান ১২৬, রাজশাহীতে ১৬৯ আর খুলনায় ১৭৩।

ঢাকার বায়ুর সার্বিক যে মান, তা তো ভয়ানক। আর নগরীর কিছু কিছু স্থানে আজ দূষণের মান দেখলে চোখ কপালে ওঠার জোগাড়। রাজধানী ও আশপাশের তিনটি সর্বোচ্চ দূষিত এলাকার মধ্যে আছে গুলশান লেক পার্ক (৭৬৯), গুলশান-২–এর রব ভবন (৭২৮) ঢাকার মার্কিন দূতাবাস এলাকা (৭০৬)।

Scroll to Top