
ঢাকা, ৯ জুন – ঈদুল আজহার ছুটি কাটিয়ে রাজধানী ঢাকায় গত সপ্তাহ থেকে যানবাহনের চলাচল উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। সকল সরকারি ও বেসরকারি অফিস আদালত নিয়মিত কার্যক্রমে ফিরেছে। জনসমাগম বাড়লেও ঢাকার বায়ুর মান বেশ কয়েকদিন ধরে আশঙ্কাজনক পর্যায়ে যায়নি।
মঙ্গলবার সকাল ৮টা ৪৮ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের তথ্য অনুযায়ী বায়ুদূষণের তালিকায় শীর্ষে অবস্থান করছে পাকিস্তানের লাহোর। অন্যদিকে বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে ১৬তম অবস্থানে।
আইকিউএয়ার সূচক অনুযায়ী স্কোর ৫১ থেকে ১০০ এর মধ্যে থাকলে বায়ুর মান মাঝারি বা সহনীয় হিসেবে গণ্য করা হয়। সেই হিসেবে ঢাকার বর্তমান স্কোর ৯৪ যা নির্দেশ করে এখানকার বাতাস সহনীয় পর্যায়ে রয়েছে। বিপরীতে ২১৪ স্কোর নিয়ে লাহোরের বাতাস খুবই অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে।
বায়ু মান সূচকে ১৫১ থেকে ২০০ স্কোর অস্বাস্থ্যকর এবং ২০১ থেকে ৩০০ স্কোর খুবই অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ঢাকা মহানগরীতে ব্যস্ততা বাড়লেও বায়ুর মান এখনও দুর্যোগপূর্ণ পর্যায়ে পৌঁছায়নি।
এনএন/ ৯ জুন ২০২৬





