ঢাকায় চিরচেনা ক্লাসি শর্মিলা, বিচারকাজ করেই ফিরবেন ঘরে

ঢাকায় চিরচেনা ক্লাসি শর্মিলা, বিচারকাজ করেই ফিরবেন ঘরে

নায়ক ও প্রযোজক হিসেবে আগেই সাফল্য পেয়েছেন সুপারস্টার শাকিব খান। জনপ্রিয়তা দিয়ে তিনি পৌঁছেছেন খ্যাতির শীর্ষে। এবার নতুন পরিচয় আত্মপ্রকাশ করলেন বাংলা সিনেমার রাজকুমার।

শাকিব খানের এই নতুন পরিচয় হচ্ছে, তিনি করপোরেট জগতে ব্যবসায়ী হিসেবে যাত্রা শুরু করলেন। রিমার্ক এইচবি নামে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের পরিচালকের দায়িত্ব নিলেন তিনি। যেখানে বিশ্বমানের স্কিন কেয়ার, কসমেটিকস, টয়লেট্রিজ, হোম কেয়ার, পারফিউমসহ নানান পণ্য পাওয়া যাবে।

শুধু বাংলাদেশ নয়, শাকিব খানের এই কোম্পানির পণ্য পাওয়া যাবে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্য, সিঙ্গাপুর, ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে।
আন্তর্জাতিক এই ব্যবসায়িক প্রতিষ্ঠানের পরিচালকের দায়িত্ব গ্রহণ উপলক্ষে শনিবার সকাল ১১ টায় রাজধানীর পাঁচ তারকা হোটেল ওয়েস্টিনে জমকালো আয়োজন রাখা হয়। এখানেই শাকিব খানের নবযাত্রার ঘোষণা দেওয়া হয়।

ঢাকায় চিরচেনা ক্লাসি শর্মিলা, বিচারকাজ করেই ফিরবেন ঘরে
করপোরেট জগতে ব্যবসায়ী হিসেবে যাত্রা শুরু করলেন শাকিব খান


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রিমার্ক’র চেয়ারম্যান এস এম আশরাফুল আলম, ভাইস চেয়ারম্যান সোনিয়া আক্তার, শাহরিয়ার আলম শুভ (ডিরেক্টর), ফারিহা আলম প্রভা (ডিরেক্টর), আলিসা নাওয়ার (ডিরেক্টর), আবুল বাশার হাওলাদার (ডিরেক্টর) এবং এমদাদুল হক সরকার (সিইও হারল্যান)।

নকল ও ভেজাল পণ্য দিয়ে দেশের বাজার সয়লাব হয়ে গিয়েছে। দিনের পর দিন নকল পণ্যের পিছনে টাকা ব্যয় করে ভোক্তারা অর্থনৈতিক হয়রানিরও শিকার হচ্ছেন। ভেজাল পণ্যের করাল গ্রাস থেকে মানুষকে পরিত্রাণ দিতে, জনসাধারণের দুরবস্থার কথা চিন্তা করে, দেশের বাজারে রিমার্কের মাধ্যমে অথেনটিক কসমেটিকস প্রোডাক্ট নিয়ে আসার উদ্যোগ নেন শাকিব, এমনটাই বলছে তার ঘনিষ্ঠজনরা।

শাকিব খান বলেন, ‘আমি আজকে ভীষণ আনন্দিত। কারণ, যে স্বপ্ন আমি দেখেছিলাম কয়েক বছর আগে, সে স্বপ্নের বাস্তবায়ন হতে যাচ্ছে। আমি যখন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শপিং মলে মেড ইন বাংলাদেশ লেখা কাপড় দেখতাম, খুব গর্বিত হতাম। সেই সঙ্গে এ–ও ভাবতাম, এই কাপড়ের মতো বাকি সব পণ্য, যেমন কসমেটিকস, টয়লেট্রিজ, ইলেকট্রনিকসও যদি আমার দেশে তৈরি হতো, কতই–না অসাধারণ হতো। তখন আমার বন্ধুদের সঙ্গে আমি আলাপ করেছিলাম এমন একটা কসমেটিকস, টয়লেট্রিজ, স্কিনকেয়ার ইন্ডাস্ট্রির স্বপ্ন আমি দেখি, যা হবে বিশ্বমানের কিন্তু উৎপাদন হবে আমার দেশে—তা হবে সব শ্রেণির মানুষের হাতের নাগালে, সহজলভ্য হবে, কিন্তু মানে ও গুণে হবে সেরা।’

‘দরদ’ সিনেমায় শাকিব খান ও বলিউড নায়িকা সোনাল চৌহান


এদিকে, শাকিব খান ও বলিউড নায়িকা সোনাল চৌহানকে নিয়ে নির্মিত ‘দরদ’ এর ট্রেলার উন্মোচন হবে বড় আয়োজনে! যেখানে উপস্থিত থাকবেন হাজারও ভক্ত অনুরাগী! সেই পরিকল্পনা পাকাপোক্ত করেছেন এই ছবির নির্মাতা অনন্য মামুন!

এছাড়া ভারতের হায়দরাবাদে ‘রাজকুমার’ ছবির শুটিং শেষে ঢাকায় ফিরবেন শাকিব। ঢাকায় তিন দিনের শুটিং শেষে পুরো টিম উড়াল দেবে যুক্তরাষ্ট্রে। সেখানে দুই সপ্তাহের শুটিংয়ের মধ্য দিয়ে হিমেল আশরাফ পরিচালিত ‘রাজকুমার’ ছবির পুরো কাজ শেষ হবে। ফিরে এসে শাকিব প্রস্তুত হবেন রায়হান রাফি পরিচালিত ‘তুফান’ সিনেমার শুটিংয়ের জন্য। ‘তুফান’ ছবিটির প্রযোজনায় আছে বাংলাদেশের চরকি, আলফা আই স্টুডিওজ ও ভারতের এসভিএফ। এই ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন দুই নায়িকা, তবে কারা হবেন সেই দুই নায়িকা, তা এখনো বলতে চাইছে না প্রযোজনা প্রতিষ্ঠান।

Scroll to Top