ডেন্টালে ভর্তি পরীক্ষা আজ, ১ আসনের জন্য পরীক্ষার্থী ১২৬ জন

ডেন্টালে ভর্তি পরীক্ষা আজ, ১ আসনের জন্য পরীক্ষার্থী ১২৬ জন

লিখিত ভর্তি পরীক্ষা এইচএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে। লিখিত ভর্তি পরীক্ষায় ১০০টি প্রশ্নের প্রতিটি ১ (এক) নম্বর করে মোট নম্বর ১০০ (এক শ)। বিষয়ভিত্তিক নম্বর বিভাজন—জীববিজ্ঞান ৩০, রসায়ন ২৫, পদার্থবিজ্ঞান ২০, ইংরেজি ১৫, সাধারন জ্ঞান (বাংলাদেশ ও আন্তজাতিক বিষয়াবলি) ১০।

পরীক্ষার সময়কাল ১ (এক) ঘণ্টা। লিখিত পরীক্ষায় প্রতিটি সঠিক উত্তর প্রদানের জন্য ১ (এক) নম্বর প্রদান করা হবে। কোনো প্রশ্নের একাধিক উত্তর প্রদান করলে উত্তরটি ভুল বলে গণ্য হবে। প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য ০.২৫ নম্বর কাটা হবে। লিখিত পরীক্ষায় ৪০ (চল্লিশ) নম্বরের কম প্রাপ্তরা দেশে ভর্তিও বিদেশে বিডিএস/সমতুল্য কোর্সে ভর্তির অনুমতির জন্য অকৃতকার্য হিসাবে বিবেচিত হবেন। লিখিত পরীক্ষায় কৃতকার্য পরীক্ষার্থীদের মেধাক্রমসহ ফল প্রকাশ করা হবে।

এসএসসি/‘ও’ লেভেল/সমমান ও এইচএসসি/‘এ’ লেভেল/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ মোট ১০০ (একশত) নম্বর হিসেবে নির্ধারণ করে মূল্যায়ণ করা হবে। এসএসসি/ও লেভেল/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএর ১০ গুণ=৫০ নম্বর (সর্বোচ্চ) এইচএসসি/এ লেভেল/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএর ১০ গুণ =৫০ নম্বর (সর্বোচ্চ)।

Scroll to Top