ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু

স্বাস্থ্য অধিদপ্তর রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে ঢাকা মহানগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪ জন। একই সময় ঢাকার বাইরের হাসপাতালগুলোয় ডেঙ্গু নিয়ে ভর্তি হন ২৪ জন।

চলতি মাসের প্রথম ১৪ দিনে দেশে এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে ৬৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২৫১ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ৪১৯ জন।

Scroll to Top