সরকার ডিমের দাম নির্ধারণ করে দিলেও তা মানছেন না ডিম ব্যবসায়ীরা। চলতি সপ্তাহে এক ডজন ডিমের দাম ১৭০ থেকে ১৮০ টাকায় পৌঁছে যায়। তবে রাজধানীর বাজার ঘুরে দেখা গেলো প্রতি ডজন ডিম এখন ১৫০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। ডিমের মূল্যবৃদ্ধির জন্য তেজগাঁও ডিমের আড়ত মালিক সমিতির কারসাজিকে দায়ী করেছেন বাজার সংশ্লিষ্টরা। কঠোর নজরদারির মাধ্যমে ডিম দাম কমিয়ে আনার জন্য কাজ করছে ভোক্তা অধিকার।