ডিভাইস জটিলতায় তেল সংগ্রহে বিপাকে আইফোন ও বাটন ফোন ব্যবহারকারীরা

ডিভাইস জটিলতায় তেল সংগ্রহে বিপাকে আইফোন ও বাটন ফোন ব্যবহারকারীরা

রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি সংগ্রহের ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতি শুরু করা হলেও সফটওয়্যার ও ডিভাইস-সংক্রান্ত জটিলতায় সাধারণ গ্রাহকদের ভোগান্তি আরও বেড়েছে। বিশেষ করে আইফোন ও বাটন ফোন ব্যবহারকারীরা তেল সংগ্রহ করতে গিয়ে চরম বিড়ম্বনার শিকার হচ্ছেন।

ডিভাইস জটিলতায় তেল সংগ্রহে বিপাকে আইফোন ও বাটন ফোন ব্যবহারকারীরা

জ্বালানি সংগ্রহের জন্য নির্ধারিত ‘ফুয়েল পাস’ অ্যাপটি বর্তমানে শুধুমাত্র অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে। আইফোন ব্যবহারকারীরা তাদের অ্যাপ স্টোরে এটি না পাওয়ায় ডিজিটাল পদ্ধতিতে তেল সংগ্রহের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

অন্যদিকে রাজধানীর আসাদগেটসহ বিভিন্ন ফিলিং স্টেশনে ডিজিটাল পাসের বাধ্যবাধকতা থাকায় বিপাকে পড়েছেন বাটন ফোন ব্যবহারকারীরা। স্মার্টফোন না থাকায় তারা অ্যাপ ব্যবহারে অক্ষম, যার ফলে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ তাদের জ্বালানি সরবরাহে অনীহা প্রকাশ করছে।

Scroll to Top