ডাকসু নির্বাচনের সবচেয়ে বড় কেন্দ্র কোনটি? | চ্যানেল আই অনলাইন

ডাকসু নির্বাচনের সবচেয়ে বড় কেন্দ্র কোনটি? | চ্যানেল আই অনলাইন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ও হল সংসদ নির্বাচন আগামীকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ৩৯ হাজার ৮৭৪ জন ভোটার এ নির্বাচনে ভোট দেবেন।

এর মধ্যে ১৩টি ছাত্র হলে ভোটার সংখ্যা ২০ হাজার ৯১৫ এবং পাঁচটি ছাত্রী হলে ভোটার সংখ্যা ১৮ হাজার ৯৫৯।

বিশ্ববিদ্যালয় প্রশাসন এ তথ্য জানায়।

জানা যায়, ডাকসু নির্বাচনের সবচেয়ে বড় কেন্দ্র টিএসসি। রোকেয়া হলের ৫৬০০ ভোটার এই কেন্দ্রে ভোট দেবে। টিএসসি কেন্দ্রে ১২০ টি বুথ করা হয়েছে দুইটি কক্ষে। টেবিল ১৯ টি। প্রতিটি ভোটার ১২ মিনিট করে সময় পাবে।

এবার কেন্দ্রীয় সংসদের ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। অন্যদিকে ১৮টি হল সংসদের ২৩৪টি পদে লড়ছেন ১ হাজার ৩৫ জন প্রার্থী।

Scroll to Top