ডসন ফিরলেন ৮ বছর পর, টেস্টে সবচেয়ে বেশি দিন পর ফেরার রেকর্ড কার

ডসন ফিরলেন ৮ বছর পর, টেস্টে সবচেয়ে বেশি দিন পর ফেরার রেকর্ড কার

২০১৬ সালে টেস্টে অভিষিক্ত হয়ে এ সংস্করণে মাত্র ৩ ম্যাচ খেলা ডসন সর্বশেষ খেলেছেন ২০১৭ সালের জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ট্রেন্ট ব্রিজ টেস্টে। ২০২১ সাল থেকে ইংল্যান্ডের ঘরোয়ায় বেশ ভালো করছেন ডসন। এ সময় ১২ বার ইনিংসে নিয়েছেন ৫ উইকেট, ম্যাচে ১০ উইকেট নিয়েছেন ৩ বার। ২০২৩ সাল থেকে হ্যাম্পশায়ারের হয়ে ১২৪ উইকেট নেওয়ার পাশাপাশি ৫৯.৭৫ গড়ে ৯৫৬ রানও করেছেন। গত পাঁচ মৌসুমে প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর সেঞ্চুরি ৯টি।

তিন বছর বাইরে থাকার পর গত জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলে ডাক পান ডসন। ফেরার সেই ম্যাচে ২০ রানে নেন ৪ উইকেট। টেস্ট দলে তাঁর ফেরা নিয়ে গতকাল ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ডের তারকা হ্যারি ব্রুক বলেছেন, ‘সে খুব অভিজ্ঞ ও দক্ষ ক্রিকেটার। প্রায় সব জায়গাতেই সবার বিপক্ষে খেলেছে। আশা করি এ সপ্তাহে তার কাছ থেকে দারুণ পারফরম্যান্স পাবো।’

Scroll to Top