
ঢাকা, ৯ মার্চ – আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করার লক্ষ্যে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চালিয়ে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। অগ্রিম টিকিট বিক্রির সপ্তম দিনে আজ সোমবার ১৯ মার্চের ঈদযাত্রার টিকিট বিক্রি করা হচ্ছে।
রেলওয়ের পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী যারা আগামী ১৯ মার্চ ট্রেনে ভ্রমণ করতে ইচ্ছুক তাদের আজই অগ্রিম টিকিট সংগ্রহ করতে হবে। ঈদযাত্রার শতভাগ টিকিট এবার অনলাইনে বিক্রি করা হচ্ছে। যাত্রীদের টিকিট কেনার প্রক্রিয়া সহজ করার জন্য পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল আটটা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর দুইটা থেকে বিক্রি শুরু হয়। উল্লেখ্য যে ঈদযাত্রা কেন্দ্র করে গত ৩ মার্চ ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। ওইদিন ১৩ মার্চের যাত্রার টিকিট বিক্রি করা হয়েছিল।
এরপর ধারাবাহিকভাবে ১৪ থেকে ১৮ মার্চের টিকিট বিক্রি সম্পন্ন হয়েছে। অন্যদিকে ঈদের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে আগামী ১৪ মার্চ থেকে। পর্যায়ক্রমে ১৪ মার্চ পাওয়া যাবে ২৪ মার্চের টিকিট এবং সবশেষে ১৯ মার্চ পাওয়া যাবে ২৯ মার্চের ফিরতি যাত্রার টিকিট।
এনএন/ ৯ মার্চ ২০২৬




