বিশ্বকাপজুড়েই বেশ আলোচনায় ছিলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, নানা কর্মকাণ্ড ও কথা দিয়ে। এবার ঘটল উল্টো ঘটনা, বিশ্বকাপের ফাইনালে পদক প্রদান অনুষ্ঠানে আর্জেন্টিনা ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো আলোচনা তুললেন ট্রাম্পের সাথে হাত না মিলিয়ে। বিষয়টি দ্রুত নজরে আসে সবার।
রোববার রাতে নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে ১৬ বছর পর চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। ম্যাচের ৯০ মিনিট পর্যন্ত জালের দেখা পায়নি কোন দল। অতিরক্ত সময়ে ম্যাচ গড়ালে, ১০৬ মিনিটে গোলের দেখা পায় লা রোজারা। ডান পাশ থেকে আসা বল হেডে ফেররান তরেসের পায়ের সামনে দেন নিকো উইলিয়ামস। বাম পায়ের শটে জাল কাঁপান ২৯ বর্ষী বার্সা তারকা তরেস।
পরে ট্রাম্প উভয় দলকে পদক এবং টুর্নামেন্টের ব্যক্তিগত পুরস্কার বিতরণ করছিলেন। পদক নেয়ার সময় মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্পের সাথে হাত মেলাননি ২৮ বর্ষী আর্জেন্টাইন ডিফেন্ডার। ট্রাম্পের দুই পাশে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ও মেক্সিকোর রাষ্ট্রপতি ক্লদিয়া শেইনবাউমের সঙ্গে ঠিকই হাত মেলান তিনি।
এরপর চ্যাম্পিয়ন স্পেন যখন ট্রফি নিয়ে উদযাপন করবে, সেসময় তাদের মাঝে দাঁড়িয়ে থাকেন মার্কিন রাষ্ট্রপতি। তাকে টেনেও বেশিদূর সরাতে পারেননি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। মাঠে প্রবেশের পর থেকে ট্রফি তুলে দেয়ার সময় পর্যন্ত ট্রাম্পকে উদ্দেশ্য করে দুয়োধ্বনিও দিয়েছে দর্শকরা। এসব এখন আলোচনার তুঙ্গে।



