ট্রাম্পের প্রতিরক্ষামন্ত্রী হচ্ছেন ৪৪ বছর বয়সী হেগসেথ

ট্রাম্পের প্রতিরক্ষামন্ত্রী হচ্ছেন ৪৪ বছর বয়সী হেগসেথ

প্রতিরক্ষামন্ত্রীর পদে ৪৪ বছর বয়সী হেগসেথকে বেছে নেওয়ার কথা জানিয়ে স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট দিয়েছেন ট্রাম্প।

পোস্টে ট্রাম্প বলেন, পেট একজন বলিষ্ঠ ও স্মার্ট মানুষ। তিনি ‘আমেরিকা ফার্স্ট’ (আমেরিকা প্রথম) নীতির একজন সত্যিকারের বিশ্বাসী। শত্রুদের তিনি জানাতে চান, পেটের নেতৃত্বে মার্কিন সামরিক বাহিনী আবার দুর্দান্ত হবে। যুক্তরাষ্ট্র কখনোই পিছিয়ে পড়বে না।

এই ঘোষণার বিষয়ে হেগসেথের কাছ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Scroll to Top