ট্রাফিক অভিযানে ১৭৭৯ মামলা, ৭৩ লাখ টাকা জরিমানা | চ্যানেল আই অনলাইন

ট্রাফিক অভিযানে ১৭৭৯ মামলা, ৭৩ লাখ টাকা জরিমানা | চ্যানেল আই অনলাইন

ট্রাফিক আইনে রাজধানীর বিভিন্ন এলাকায় আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে এক হাজার ৭৭৯ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। এতে ৭৩ লাখ ২৫ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

গত বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিনে ডিএমপির ট্রাফিক বিভাগ অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করা হয়।

GOVT

আজ শনিবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।

তিনি জানান, এছাড়াও অভিযানকালে ১৬৯ টি গাড়ি ডাম্পিং ও ৬৬ টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

Chokroanimation

Scroll to Top