টেস্ট অধিনায়কত্বের অভিষেকে সর্বোচ্চ ইনিংস, মুল্ডারের নামটি মনে রাখুন

টেস্ট অধিনায়কত্বের অভিষেকে সর্বোচ্চ ইনিংস, মুল্ডারের নামটি মনে রাখুন

কিন্তু বুলাওয়াতেই প্রথম টেস্টে ব্যাটিংয়ের সময় মহারাজ কুঁচকিকে চোট পাওয়ায় দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে পড়েন। তাঁর জায়গায় প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিতে নেমেই ইতিহাস গড়লেন মুল্ডার।

টেস্টের ১৪৮ বছরের ইতিহাসে এ নিয়ে ৩৪ জন ক্রিকেটার অধিনায়কত্বের অভিষেকেই সেঞ্চুরি পেলেন। তালিকায় আছেন বাংলাদেশের সদ্য সাবেক টেস্ট অধিনায়ক নাজমুল হোসেনও। ২০২৩ সালে সিলেট টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে অধিনায়কত্ব–অভিষেকে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ১০৫ রান করেছিলেন নাজমুল।

মুল্ডার ও ডাউলিং ছাড়া আর একজনেরই টেস্ট অধিনায়কত্বের অভিষেকে ডাবল সেঞ্চুরি আছে—ওয়েস্ট ইন্ডিজের শিবনারায়ণ চন্দরপল (২০৩*, জর্জটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০০৫ সালে)।

৭০ বছরের মধ্যে এটি দক্ষিণ আফ্রিকার কোনো অধিনায়কের টেস্ট অভিষেকে প্রথম সেঞ্চুরি। মুল্ডারের আগে প্রোটিয়াদের প্রথমবারের মতো নেতৃত্ব দিতে নেমে তিন অঙ্ক ছুঁয়েছিলেন জ্যাকি ম্যাকগ্লু, ১৯৫৫ সালে ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে।

Scroll to Top