টি–টোয়েন্টি বিশ্বকাপের পোস্টারে নেই পাকিস্তানসহ ১৫ দেশের অধিনায়ক, পিসিবির আপত্তি

টি–টোয়েন্টি বিশ্বকাপের পোস্টারে নেই পাকিস্তানসহ ১৫ দেশের অধিনায়ক, পিসিবির আপত্তি

আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট বিক্রির প্রচারণামূলক পোস্টার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছে আইসিসির। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির এক্স হ্যান্ডলে গতকাল এই পোস্টার পোস্ট করা হয়।

সেই পোস্টের লিংকে ক্লিক করলে আইসিসির ওয়েবসাইটে টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট বিক্রি শুরুর বিষয়ে বিস্তারিত জানা যায়। এ খবরের ওপরেও সেই একই পোস্টারটি ব্যবহার করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এই পোস্টার দেখে খুশি হতে পারেনি। আইসিসিতে তারা এই পোস্টার নিয়ে আপত্তি জানিয়েছে।

Scroll to Top