টানা দুই বিশ্বকাপে জয়শূন্য ওমান, অভিজ্ঞতাই প্রাপ্তি মানছেন অধিনায়ক – DesheBideshe

টানা দুই বিশ্বকাপে জয়শূন্য ওমান, অভিজ্ঞতাই প্রাপ্তি মানছেন অধিনায়ক – DesheBideshe

টানা দুই বিশ্বকাপে জয়শূন্য ওমান, অভিজ্ঞতাই প্রাপ্তি মানছেন অধিনায়ক – DesheBideshe

নয়া দিল্লি, ২১ ফেব্রুয়ারি – টানা দুই টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের দেখা পেল না ওমান। দলটির বিশ্বকাপ যাত্রা সুখকর না হলেও, চরম হতাশার মাঝেও ইতিবাচক দিক খুঁজে নিচ্ছেন ওমান অধিনায়ক জাতিন্দর সিং। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট শেষ করেছে তাঁর দল। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এবারের আসরে গ্রুপ ‘বি’-তে চারটি ম্যাচ খেলেও কোনো জয়ের দেখা পায়নি ওমান। নামিবিয়া ও কানাডার সঙ্গে তারাও ছিল সেই তিন দলের একটি, যারা এবারের বিশ্বকাপে জয়শূন্য থেকে বিদায় নিয়েছে। ফলে পয়েন্ট টেবিলের তলানিতেই শেষ করতে হয়েছে তাদের বিশ্বকাপ অভিযান।

শুক্রবার পাল্লেকেলে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জাতিন্দর সিং বলেন, বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়া তাদের জন্য বিশাল গর্বের বিষয়। ফলাফল পক্ষে না এলেও দেশের প্রতিনিধিত্ব করতে পেরে তারা কৃতজ্ঞ। এই অভিজ্ঞতা তাদের জন্য বড় অর্জন বলে মনে করেন তিনি। টানা দুই বিশ্বকাপে জয়শূন্য থাকলেও ভবিষ্যৎ নিয়ে আশাবাদী জাতিন্দর। তিনি জানান, বিশ্বমঞ্চে খেলার অভিজ্ঞতা তাদের বড় শিক্ষা দিয়েছে এবং এখন তারা জানেন এখানে প্রতিদ্বন্দ্বিতা করতে কী ধরনের প্রস্তুতি দরকার। ছেলেরা অনেক ইতিবাচক বিষয় শিখতে পেরেছে।

এবারের আসরে চারটি ম্যাচেই ওমান বড় ব্যবধানে হেরেছে। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে শোচনীয় পরাজয় বরণ করতে হয়েছে তাদের। এর আগে ২০২৪ সালের আসরেও চার ম্যাচের সবকটিতে হেরেছিল মধ্যপ্রাচ্যের দেশটি। তবে ফলাফলের চেয়ে বড় মঞ্চের অভিজ্ঞতাই এখন দলটির প্রধান সান্ত্বনা।

এস এম/ ২১ ফেব্রুয়ারি ২০২৬



Scroll to Top