টাঙ্গাইলে ১৪৪ ধারা ভেঙে অগ্নিসংযোগ ও তাণ্ডব, নিহত ১ – DesheBideshe

টাঙ্গাইলে ১৪৪ ধারা ভেঙে অগ্নিসংযোগ ও তাণ্ডব, নিহত ১ – DesheBideshe


টাঙ্গাইলে ১৪৪ ধারা ভেঙে অগ্নিসংযোগ ও তাণ্ডব, নিহত ১ – DesheBideshe

টাঙ্গাইল, ৫ জুন – টাঙ্গাইলের গোপালপুর ও ভূঞাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও নিহতের ঘটনায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। শুক্রবার সকালে প্রশাসনের জারি করা ১৪৪ ধারা উপেক্ষা করেই নলীন বাজার ও জগৎপুরা এলাকায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে দুই গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে কালাম তালুকদার নামে একজন নিহত হন। এরপর থেকেই এলাকায় মাইকিং করে সহিংসতার ডাক দেওয়া হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাত ১২টার পর থেকে সংশ্লিষ্ট এলাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। তবে শুক্রবার সকালেও দেশীয় অস্ত্র নিয়ে বিভিন্ন স্থানে অবস্থান নিতে দেখা গেছে স্থানীয়দের।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ এপ্রিল একটি দোকানে বাকি খাওয়াকে কেন্দ্র করে গোল পেঁচা ও জগৎকুড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। সেই ঘটনার জেরে গতকাল বিকেলে পুনরায় সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এ সময় ব্যাপক ভাঙচুর ও অন্তত ১০টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।

আহত অবস্থায় কালাম তালুকদারকে ভূঞাপুর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ডা. ফাতেমা তাকে মৃত ঘোষণা করেন।

সংঘর্ষ থামাতে গিয়ে অন্তত ৫ জন পুলিশ সদস্যও আহত হয়েছেন বলে জানা গেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এনএন/ ৫ জুন ২০২৬



Scroll to Top