টাঙ্গাইলের কালিহাতীতে রেল লাইনে ভাঙন দেখা দিয়েছে । এতে ঝুঁকি নিয়ে ট্রেন চলাচল করছে ।
বুধবার (২১ জানুয়ারী) সকালে উপজেলার সল্লা এলাকার ১১৬ নম্বর ব্রিজের উপর রেল লাইনে ভাঙা দেখা যায় । পরে তাৎক্ষণিক ভাবে সনাতনী পদ্ধতিতে ট্রেন চলাচলের ব্যবস্থা করে রেলওয়ে কর্তৃপক্ষ।
স্থানীয়রা জানান, সকালে একটি ট্রেন যাওয়ার সময় বিকট শব্দ হলে এগিয়ে এলে রেল লাইন ভাঙা দেখতে পেয়ে রেলওয়ের লোকজনকে খবর দেয়া হয়।
রেলওয়ের লোকজন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে তাৎক্ষণিকভাবে সনাতনী পদ্ধতিতে ট্রেন চলাচলের ব্যবস্থা করা হয়। যাতে কোন দুর্ঘটনা না ঘটে। পরবর্তীতে অন্য জায়গা থেকে রেল এনে ভাঙা রেল খুলে মেরামতের কাজ শুরু করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করা হযে যাবে। ধারণা করা হচ্ছে ঠান্ডায় ভোরের দিকে রেল ভেঙে গেছে।




