টাঙ্গাইলে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ | চ্যানেল আই অনলাইন

টাঙ্গাইলে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ | চ্যানেল আই অনলাইন

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ তিনজন নিহত হয়েছেন।

মঙ্গলবার ১৭ মার্চ বিকেলে উপজেলার নল্লা গ্রামীণ ব্যাংক সংলগ্ন এলাকা থেকে নলহরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— উপজেলার সেনবাড়ি এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে আকবর আলী, বাউশী বাঙালীপাড়া এলাকার মৃত তোরাব আলী মুন্সির ছেলে ওমর ফারুক এবং জামালপুরের সরিষাবাড়ীর উপজেলার কামরাবাদ গ্রামের আব্বাস মিয়ার ছেলে খোকন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলার ধনবাড়ী উপজেলার নল্লা গ্রামীণ ব্যাংকের সাথে নলহরা গ্রামে জামালপুর হইতে একটি বাস ধনবাড়ীগামী একটি সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন মারা যায়। পরে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

এ বিষয়ে ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ নূরুস সালাম সিদ্দিক জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ করেছে। নিহত তিনজনের পরিচয় নিশ্চিত করা হয়েছে।

Scroll to Top