‘টাকার লোভে কিছু মানুষ আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চাইছে’

‘টাকার লোভে কিছু মানুষ আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চাইছে’

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

কিছু মানুষ ও রাজনৈতিক দল টাকার লোভে আওয়ামী লীগকে দেশে ফিরিয়ে আনতে চাইছে, এরা রক্তের সাথে বেঈমানি করতে চাইছে বলে মন্তব্য করেছেন বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস্য নজরুল ইসলাম খান।

রোববার (৬ এপ্রিল) বিকেলে টাঙ্গাইলের গোপালপুরে সূতি ভিএম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কারা নির্যাতিত নেতা আব্দুস ছালাম পিন্টুর গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

নজরুল ইসলাম খান বলেন, আব্দুস ছালাম পিন্টুকে গত ১৭ আগস্ট মৃত্যুদণ্ড নিশ্চিত করে ২১ আগস্ট আওয়ামী লীগ আনন্দ উল্লাস করতে চেয়েছিল। কিন্তু আল্লাহর রহমতে তা করতে পারে নাই। আওয়ামী লীগ নিজেরাই পাপের শাস্তি ভোগ করছে দেশ থেকে পালিয়ে গেছে।

তি‌নি বলেন, আপনাদের কৌশল আমরা বুঝি, আপনারা সংস্কারের নামে দল গুছানোর সময় নিচ্ছেন তা বললেই হয়। বিএনপি অনেক আগেই এই সংস্কারের কথা বলেছে। তাই যারা বলেন, সংস্কার করবেন তারা এই চিন্তা বাদ দিয়ে নির্বাচন পথে আসেন।

এসময় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, কে বলেছে জনগণ নির্বাচন চায় না? আপনারা দেখে যান গোপালপুরের মানুষ নির্বাচন চায়। তাই বলতে চাই অতিদ্রুত নির্বাচন দিন।

Scroll to Top