টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে জাকের – Allrounder BD

টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে জাকের – Allrounder BD

টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে জাকের – Allrounder BD

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ মানেই দুই দলের সমর্থকদের মাঝে দেখা যায় বাড়তি উত্তেজনা। এর মূল কারণ দুই দলের সাম্প্রতিক দ্বৈরথ। সবশেষ ওয়ানডে বিশ্বকাপের নাটকীয় ম্যাচের পর আবারও লঙ্কানদের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

আলিস আল ইসলামের ইনজুরিতে হঠাৎ করে টি-টোয়েন্টি স্কোয়াডে সুযোগ পাওয়া জাকের আলী অনিককে একাদশে রেখেছেন টিম ম্যানেজমেন্ট।

নিষেধাজ্ঞার কারণে শ্রীলঙ্কার অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা একাদশে নেই। তার পরিবর্তে লঙ্কানদের নেতৃত্ব দিচ্ছেন চারিথ আসালাঙ্কা।

বাংলাদেশ একাদশ:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাশ, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, শেখ মাহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম।

Scroll to Top