ঝিনাইগাতীতে কারাদণ্ডের পর শ্রমিকদল নেতার নেতৃত্বে ইউএনও কার্যালয় ঘেরাও

ঝিনাইগাতীতে কারাদণ্ডের পর শ্রমিকদল নেতার নেতৃত্বে ইউএনও কার্যালয় ঘেরাও

উপজেলা প্রশাসন ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ঝিনাইগাতীর মহারশি ও সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু তুলে বিক্রি করা হচ্ছে। গতকাল সন্ধ্যায় সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রাণী ভৌমিকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ঝিনাইগাতী বাজারের বিভিন্ন স্থানে অভিযান চালান। এ সময় ঝিনাইগাতী বাজারে অবৈধ বালুবোঝাই একটি গাড়ি আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ১৫(১) ধারায় ওই গাড়িতে থাকা হেলাল, হজরত, আজিমউদ্দিন ও মনিরাজকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ওই ঘটনার পর উপজেলা শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ আরমানের নেতৃত্বে দুই শতাধিক লোক রাত সাড়ে ৯টার দিকে ঝিনাইগাতী উপজেলা পরিষদের সামনের সড়ক অবরোধ ও ইউএনওর কার্যালয় ঘেরাও করেন। এ সময় বিক্ষোভকারী ব্যক্তিরা দণ্ডপ্রাপ্ত চারজনের মুক্তি দাবি করেন এবং ইউএনও, সহকারী কমিশনারসহ স্থানীয় কয়েকজন সাংবাদিকের নাম ধরে কটূক্তিমূলক স্লোগান দেন।

Scroll to Top