জ্বালানি-সংকটের দায় কেন শিক্ষার্থীর কাঁধে চাপানো হচ্ছে

জ্বালানি-সংকটের দায় কেন শিক্ষার্থীর কাঁধে চাপানো হচ্ছে

দ্বিতীয়ত, দেশের শপিং মল, সরকারি ও বেসরকারি অফিস এবং বাসাবাড়িতে এসির ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে। এসির তাপমাত্রা নির্দিষ্ট সীমার (যেমন ২৫ ডিগ্রি সেলসিয়াস) নিচে নামানো নিষিদ্ধ করা এবং সন্ধ্যার পর আলোকসজ্জা পুরোপুরি বন্ধ রাখা অনেক বেশি কার্যকর সাশ্রয় নিশ্চিত করতে পারে।

তৃতীয়ত, ব্যাটারিচালিত রিকশার অযৌক্তিক চার্জিং এবং অবৈধ বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন করে সেই বিদ্যুৎ শিল্প উৎপাদন বা অন্যান্য জরুরি খাতে ব্যবহার করা সম্ভব।

পৃথিবীর উন্নত দেশগুলোর দিকে তাকালে দেখা যায়, যুদ্ধ বা চরম অর্থনৈতিক মন্দার সময়েও তারা শিক্ষাপ্রতিষ্ঠান সবার শেষে বন্ধ করে এবং সবার আগে খোলে। কারণ, তারা জানে, একটি প্রজন্ম যদি সঠিকভাবে শিক্ষিত না হয়, তবে সেই জাতি কখনো সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াতে পারবে না। অথচ আমাদের দেশে উল্টো চিত্র দেখা যাচ্ছে।

জ্বালানি সাশ্রয় বা যেকোনো কৃচ্ছ্রসাধনের বেলায় শিক্ষাপ্রতিষ্ঠানকেই কেন ‘সফট টার্গেট’ করা হবে? কেন আন্তমন্ত্রণালয় সভায় শিক্ষা মন্ত্রণালয়কেই প্রথম ‘আত্মাহুতি’ দিতে বলা হয়?

Scroll to Top