জেব্রা ক্রসিং এঁকে কর্মজীবন শুরু, বলিউডের বড় তারকা থাকেন ১ রুমের ফ্ল্যাটে

জেব্রা ক্রসিং এঁকে কর্মজীবন শুরু, বলিউডের বড় তারকা থাকেন ১ রুমের ফ্ল্যাটে

অন্যদিকে ‘ওয়াজুদ’-এ মানসিকভাবে বিপর্যস্ত এক মানুষের চরিত্রে তিনি দেখিয়েছেন সম্পূর্ণ অন্য এক দিক—একই সঙ্গে অস্থির, আক্রমণাত্মক, আবার ভেতরে–ভেতরে ভীষণ ভাঙা। এই চরিত্র তাঁর অভিনয়ের বহুমাত্রিকতা আরও স্পষ্ট করে।
এমনকি ‘ওয়েলকাম’-এ ডন চরিত্রে অভিনয় করেও তিনি দর্শককে চমকে দিয়েছেন অন্যভাবে। ‘ভয় জাগানো’ দাপুটে গ্যাংস্টার হয়েও তিনি এনে দিয়েছেন অদ্ভুত হাস্যরস, যেটা শুধু সংলাপ বা কৌতুক দিয়ে নয়, তাঁর টাইমিং, অভিব্যক্তি আর মাপা অভিনয়েই তৈরি হয়েছে। এসব চরিত্রই এক জায়গায় গিয়ে মিলেছে—নানা পাটেকর কখনো চরিত্রের বাইরে দাঁড়িয়ে অভিনয় করেন না, তিনি চরিত্রের ভেতরে ঢুকে যান পুরোটা নিয়ে। তাই তাঁর অভিনয় দেখা মানে কেবল গল্প দেখা নয়, একজন মানুষের গভীর মানসিক জগতের ভেতরে ঢুকে পড়া।

কোথায় আছেন, কেমন আছেন
ব্যক্তিজীবনে নানা পাটেকর বিয়ে করেছিলেন নীলকান্তি পাটেকরকে। জীবনযাপনে কখনো কখনো দূরত্ব এলেও তাঁরা পরস্পরের প্রতি সম্মান রেখে চলেন। তাঁদের একমাত্র ছেলে মালহার পাটেকর। ছেলে মালহার বড় হয়েছেন খুব সাধারণভাবে, বাবার মতোই প্রচারবিমুখ। তিনি চলচ্চিত্রজগৎ ও সামাজিক কাজের সঙ্গেও যুক্ত।
আগে তো ছিলেনই, এখন নানা পাটেকর আরও বেছে বেছে কাজ করছেন। ২০২৪ সালে মুক্তি পেয়েছে অনিল শর্মার ‘বনবাস’। পাশাপাশি নিয়মিতভাবে জড়িয়ে আছেন ‘নাম ফাউন্ডেশন’-এর কার্যক্রমে। জীবনের এত ওঠা–নামা, সাফল্য, সম্মান—সবকিছুর মধে৵ও তিনি বেছে নিয়েছেন এক শান্ত জীবন।

Scroll to Top