জুলাই সনদে সবার শেষে সই জুলাই অভ্যুত্থানকারীদের | চ্যানেল আই অনলাইন

জুলাই সনদে সবার শেষে সই জুলাই অভ্যুত্থানকারীদের | চ্যানেল আই অনলাইন

জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের চেতনাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে জুলাই সনদে শেষ দল হিসেবে স্বাক্ষর করেছে অভ্যুত্থানকারীদের দল জাতীয় নাগরিক কমিটি (এনসিপি)।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় আনুষ্ঠানিকভাবে এই স্বাক্ষর সম্পন্ন হয়। অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন-এর নেতৃত্বে দলের একটি প্রতিনিধিদল অংশ নেয়।

প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন সারোয়ার তুষার, মনিরা শারমিন, জাবেদ রাসিন ও অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা।

এ বিষয়ে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত বছরের ১৭ অক্টোবর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর এবার এনসিপিও এতে আনুষ্ঠানিকভাবে যুক্ত হলো।

Scroll to Top