জুলাই শহীদ দিবস পালিত হচ্ছে দেশজুড়ে | চ্যানেল আই অনলাইন

জুলাই শহীদ দিবস পালিত হচ্ছে দেশজুড়ে | চ্যানেল আই অনলাইন

জুলাইয়ে কোটা আন্দোলনের সময় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হওয়ার দিন ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ ঘোষণা করা হয়েছে। আজ (১৬ জুলাই) বুধবার জুলাই শহীদ দিবসে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপনও জারি করা হয়েছে। যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে দেশজুড়ে।

বৈষ্যমহীন সামজের জন্য আবু সাঈদ অসম সাহসিকতার সঙ্গে পুলিশের বন্দুকের সামনে অকুতোভয় ভঙ্গিতে বুক পেতে দিতেও কুন্ঠাবোধ করেননি। পুলিশের মুখোমুখি আবু সাঈদের ভাবমূর্তি আন্দোলনে আইকনিক হয়ে উঠে।

সাহসিকতার এই স্বতঃস্ফূর্ত প্রকাশ সারা দেশে ছড়িয়ে পড়ে কোটা আন্দোলন পরিণত হয় সরকার পতনের এক দফায়। ছাত্র-জনতার আত্মত্যাগে ২৪’র ৫ই আগস্ট রচিত হয় জুলাই অভ্যুত্থান।

আবু সাঈদের বাবা বলেন, যে আন্দোলন কেড়ে নিয়েছে আবু সাঈদের মতো হাজার খানেক জীবন। সেই আবু সাঈদের মা বলেন নতুন বাংলাদেশে আর যেন কোন মায়ের বুক খালি না হয়।

আবু সাঈদের পারিবারের দাবি শুধু তাদের সন্তান হত্যার বিচার নয়, তাদের সন্তানের সাথে সারা দেশে সব সন্তান হত্যার বিচার চান তারা।

Scroll to Top