জুলাই আন্দোলনে নারীদের ভূমিকা থাকলেও রাষ্ট্র সংস্কারে উপেক্ষিত হওয়ার অভিযোগ – DesheBideshe

জুলাই আন্দোলনে নারীদের ভূমিকা থাকলেও রাষ্ট্র সংস্কারে উপেক্ষিত হওয়ার অভিযোগ – DesheBideshe

জুলাই আন্দোলনে নারীদের ভূমিকা থাকলেও রাষ্ট্র সংস্কারে উপেক্ষিত হওয়ার অভিযোগ – DesheBideshe

জাতীয় প্রেস ক্লাব, ৭ মার্চ – জুলাই গণআন্দোলনে নারীদের বিপুল অংশগ্রহণ ও আত্মত্যাগ অপরিহার্য হলেও রাষ্ট্র সংস্কার এবং রাজনৈতিক আলোচনায় তাঁদের অনুপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নারী নেত্রীরা।

তাঁরা অভিযোগ করেছেন যে ইতিহাসের পুনরাবৃত্তির মতো এবারও নারীদের অবদানকে পাশ কাটিয়ে যাওয়া হচ্ছে এবং বৈষম্য বিলোপের এজেন্ডা থেকে নারীদের বিষয়টি বাদ পড়েছে। শনিবার জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বা সিপিবি আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

সিপিবির প্রেসিডিয়াম সদস্য জলি তালুকদারের সভাপতিত্বে ও নারী নেত্রী মাহমুদা দীপার সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন এবং বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডা. আখতার বানুসহ আরও অনেকে।

সভায় ব্যারিস্টার সারা হোসেন উল্লেখ করেন যে নারী দিবসে নির্যাতনের পাশাপাশি শিক্ষা চিকিৎসা ও বাসস্থানের মতো দৈনন্দিন সংকট নিরসনের বিষয়টিও সামনে আনা জরুরি। তিনি আক্ষেপ করে বলেন গত দেড় বছরে অনেক পরিবর্তন হলেও বৈষম্য নিরসনের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়িত হয়নি এবং রাস্তাঘাট থেকে শুরু করে পরিবার পর্যন্ত বৈষম্য এখনো বিদ্যমান।

তিনি এই বৈষম্যের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার আহ্বান জানান। সিপিবির প্রেসিডিয়াম সদস্য জলি তালুকদার তাঁর বক্তব্যে নারীর সংগ্রামকে রাজনৈতিক সংগ্রাম হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন নারী মুক্তি ও বৈষম্য বিলোপের মাধ্যমে একটি গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্র গঠনে আদর্শিক রাজনৈতিক শক্তি গড়ে তোলার কোনো বিকল্প নেই।

এম ম/ ৭ মার্চ ২০২৬



Scroll to Top