জিয়ার নেতৃত্বে সশস্ত্র বিপ্লবের ফসল বাহাত্তরের সংবিধান, এটি আ.লীগের নয়: হাফিজ উদ্দিন

জিয়ার নেতৃত্বে সশস্ত্র বিপ্লবের ফসল বাহাত্তরের সংবিধান, এটি আ.লীগের নয়: হাফিজ উদ্দিন

বাহাত্তরের সংবিধানকে প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে সশস্ত্র বিপ্লবের ফসল বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, এটি আওয়ামী লীগের সংবিধান নয়।

হাফিজ উদ্দিন বলেন, ‘এই সংবিধানে প্রত্যেকটি রাজনৈতিক দল, যারা ক্ষমতায় এসেছে, সবাই সংশোধন করেছে। এখনো তো সংশোধন করার রাস্তা খোলা আছে। কেন মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই সংবিধানকে ছুড়ে ফেলে দিতে হবে, আমার বোধগম্য নয়।’

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীতে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য এসব কথা বলেন।

হাফিজ উদ্দিন বলেন, অদ্ভুত এক ঘটনা আগামী কয়েক দিনের মধ্যে ঘটতে যাচ্ছে। সেটি হলো সারা পৃথিবীতে সংবিধান সংশোধন করেন নির্বাচিত প্রতিনিধিরা। কিন্তু বাংলাদেশে একদল অনির্বাচিত লোক, যাঁরা বিভিন্ন দেশ থেকে এসেছেন, ১৭ বছরের সংগ্রামে কোনো অংশগ্রহণ নেই, জুলাই-আগস্ট বিপ্লবে কোনো অংশগ্রহণ নেই; তাঁরা বাংলাদেশের সংবিধানকে ছুড়ে ফেলে দিতে চান।

Scroll to Top