জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে ১৬ স্থানে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে বস্ত্র ও খাবার বিতরণ প্রধানমন্ত্রীর

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে ১৬ স্থানে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে বস্ত্র ও খাবার বিতরণ প্রধানমন্ত্রীর

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীর দুই সিটি করপোরেশনের ১৬টি স্থানে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে বস্ত্র ও শুকনো খাবার বিতরণ কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার সকালে মানিক মিয়া অ্যাভিনিউর টি অ্যান্ড টি উচ্চবিদ্যালয় মাঠ থেকে বিতরণ কর্মসূচি শুরু করেন প্রধানমন্ত্রী। এরপর ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের শ্যামলী স্কয়ার, সরকারি বাঙলা কলেজ এলাকা, পল্লবী মেট্রোস্টেশন, ইসিবি চত্বর, কুড়িল বিশ্বরোড, ফুজি ট্রেড সেন্টার, জোড়পুকুর খেলার মাঠ, বাংলাবাজার, যাত্রাবাড়ী, জুরাইন, ধানমন্ডি এলাকাসহ বিভিন্ন স্থানে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করেন তিনি। প্রধানমন্ত্রী বিকেলে ধানমন্ডি এলাকায় দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করে বাসভবনের উদ্দেশে রওনা হন বলে জানায় তাঁর প্রেস উইং।

Scroll to Top