জামিনে মুক্ত আ. লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া ডিআইজিকে আইনি নোটিশ

জামিনে মুক্ত আ. লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া ডিআইজিকে আইনি নোটিশ

রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানকে আইন ও সালিসকেন্দ্রের পক্ষ থেকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে দাবি করা হয়েছে, জামিনে মুক্ত হওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে অন্য মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ বাতিল করা হোক। নোটিশে বলা হয়েছে, সাত দিনের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে হাইকোর্টে রিট দায়ের করা হবে।

জামিনে মুক্ত আ. লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া ডিআইজিকে আইনি নোটিশ

গত ২৪ ফেব্রুয়ারি রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান একটি ‘বিশেষ নির্দেশনা’ জারি করেন। নির্দেশনায় বলা হয়, যারা কার্যক্রম নিষিদ্ধ বা ফ্যাসিস্ট সংগঠনের নেতা-কর্মী এবং জামিনে মুক্ত হয়ে দলকে শক্তিশালী বা মাঠপর্যায়ে সক্রিয় করার ক্ষমতা রাখে, তাদের বিরুদ্ধে জামিনের পর অন্য মামলায় গ্রেপ্তার দেখানো হবে। যারা এই বৈশিষ্ট্যের অধিকারী নয়, তাদের ক্ষেত্রে এই ব্যবস্থা প্রযোজ্য হবে না।

ডিআইজির এই নির্দেশনা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাট জেলার পুলিশ সুপারদের কাছে পাঠানো হয়।

Scroll to Top