জামালপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

জামালপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

জামালপুরে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ২ লাখ টাকা করে জরিমানা করা হয়। এছাড়া মামলার প্রধান আসামিকে খালাস দিয়েছেন আদালত।

জামালপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড
ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মামলার ২ নম্বর আসামি শিপন মিয়া, ৩ নম্বর আসামি ইব্রাহিম মোল্লা ও ৪ নম্বর আসামি ইউসুফ আলী। তারা তিনজনই ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের শিলদহ গ্রামের বাসিন্দা।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পি.পি) মো. ফজলুল হক জানান, ২০২৪ সালের ১৯ এপ্রিল রাতে ইসলামপুর উপজেলার শিলদহ গ্রামের নবম শ্রেণির এক ছাত্রীকে স্থানীয় একটি পতিত জমিতে নিয়ে ধর্ষণ করা হয়। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে ওই গ্রামের ৪ যুবককে আসামি করে একটি মামলা করেন।

আরও পড়ুনঃ

নারীর গোসলের ভিডিও ধারণ, হোটেলের ম্যানেজারসহ গ্রেফতার দুই

ওই মামলায় ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল -১ এর বিচারক আবদুর রহিম মামলার প্রধান আসামি সাদিক মিয়াকে খালাস দিয়ে বাকি তিন আসামিকে মৃত্যুদণ্ড দেন।

Scroll to Top