জামায়াত আমিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ, নির্বাচন ও গণতন্ত্র নিয়ে আলোচনা – DesheBideshe

জামায়াত আমিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ, নির্বাচন ও গণতন্ত্র নিয়ে আলোচনা – DesheBideshe

জামায়াত আমিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ, নির্বাচন ও গণতন্ত্র নিয়ে আলোচনা – DesheBideshe

ঢাকা, ২৯ জানুয়ারি – বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর বসুন্ধরায় অবস্থিত জামায়াত আমিরের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাতের সময় ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন পলিটিক্যাল ফার্স্ট সেক্রেটারি সেবাস্টিয়ান রাইগার ব্রাউন।

বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং দেশের গণতন্ত্রকে কীভাবে আরও অর্থবহ করা যায়, সেই বিষয়টি আলোচনায় অত্যন্ত গুরুত্বের সঙ্গে স্থান পায়। ভবিষ্যতে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে পারস্পরিক সম্পর্ক, উন্নয়ন এবং অগ্রগতির ধারা অব্যাহত থাকবে বলে বৈঠকে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।

উক্ত বৈঠকে জামায়াত আমিরের সঙ্গে আরও উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

এনএন/ ২৯ জানুয়ারি ২০২৬



Scroll to Top