জাপান সফর শেষে দেশে ফিরেছেন বিমান বাহিনী প্রধান

জাপান সফর শেষে দেশে ফিরেছেন বিমান বাহিনী প্রধান

জাপান সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন । গতকাল শুক্রবার তিনি দেশে ফিরেন।

আজ শনিবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক আয়শা ছিদ্দিকার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

GOVT

জানা যায়, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান চীফ অব স্টাফ অব জাপান সেল্ফ ডিফেন্স ফোর্স, জেনারেল উচিকুরা হিরোয়াকি-এর আমন্ত্রণে ১৪ থেকে ১৮ অক্টোবর জাপান সফর করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালে বিমান বাহিনী প্রধান জাপানে অনুষ্ঠিত ‘এয়ার ফোর্স ফোরাম ইন জাপান (এএফএফজে) অনুষ্ঠান উপলক্ষ্যে ইন্দো প্যাসিফিক এঢার চিফস কনফারেন্স ইন টোকিও-সহ বিভিন্ন কর্মসূচিতে যোগদান করেন।

উক্ত অনুষ্ঠানে বিভিন্ন দেশের বিমান বাহিনীর প্রধানগণ, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ যোগদান করেন। এছাড়াও বিমান বাহিনী প্রধান অংশগ্রহণকারী বিশ্বের বিভিন্ন দেশের বিমান বাহিনী প্রধানগণের সাথে সৌজন্য সাক্ষাৎ ও পারস্পরিক স্বার্থ  সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন।

বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে।

বিমান বাহিনী প্রধান সস্ত্রীক এবং দুইজন সফরসঙ্গীসহ উক্ত সরকারি সফরে জাপানের উদ্দেশ্যে ১৪ অক্টোবর সোমবার ঢাকা ছেড়েছিলেন।

Chokroanimation

Scroll to Top